ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাটোরের লালপুরের গোপালপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • ০৬:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 3

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরের গোপালপুরে সাইদুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর সুগারমিলস উচ্চ বিদ্যালয়ের পাশে এই ঘটনাটি ঘটে। নিহত সাইদুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারা বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রাতে স্থানীয়রা ওই পথ দিয়ে যাওয়ার সময় সড়কে একটি প্রাইভেটকারের গেটে রক্ত লেগে থাকতে দেখে ও পরে পাশের একটি ড্রেনের ওপর রক্তাক্ত একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা তিনিই গাড়ির চালক ছিলেন এবং কোথাও থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। তবে হত্যার কোন কারন বা কারা এর সাথে জড়িত সে বিষয়ে কোন তথ্য দিতে পারেনি পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের কয়েকটি টিম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোরের লালপুরের গোপালপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

০৬:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫