ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩ বাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে ৩ মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
  • ০৬:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / 4

স্টাফ রিপোর্টার

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে পৃথক অভিযানে উপজেলার বাদলাকুড়া মোমেনা মার্কেট ও গোজাকুড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন ২৩ পিস ইয়াবাসহ আটক দক্ষিণ পলাশীকুড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে জহুর আলী (৩২) এবং ১৫০ গ্রাম গাঁজাসহ আটক গোজাকুড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মৃত তৈয়ব আলী ছেলে আব্দুস সামাদ (৩৯)

পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদলাকুড়া মোমেনা মার্কেট ও গোজাকুড়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় ওই পৃথক এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেরপুরের নালিতাবাড়ীতে ৩ মাদক কারবারি আটক

০৬:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫