শিবগঞ্জে ক্যান্সারে আক্রান্ত এক তরুণ প্রা”ণ—বাঁচার আকুতি ওমর ফারুকের
- ০২:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / 2

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের বড়বেলঘড়িয়া গ্রামের হতদরিদ্র যুবক ওমর ফারুক (বয়স ৩০) আজ মৃত্যুর মুখোমুখি। তার শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর মরণব্যাধি ক্যান্সার। দিনমজুর পরিবারের সন্তান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। প্রথমে সামান্য ব্যথা দিয়ে শুরু হলেও ধীরে ধীরে শরীর জুড়ে ছড়িয়ে পড়ে দুরারোগ্য এই রোগ।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। অসুস্থ হওয়ার পর তার কর্মক্ষমতা একেবারেই হারিয়ে গেছে। দিনদিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যান্সারের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থ, যা জোগাড় করা তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব।
আজ ফারুক বাঁচার জন্য সমাজের সহৃদয় মানুষের দিকে চেয়ে আছেন। একটু সাহায্য, একটু সহানুভূতি হয়তো ফিরিয়ে দিতে পারে তার জীবনের আলো। সমাজের বিত্তবান, সংগঠন ও দয়ালু মানুষের প্রতি আবেদন—মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসুন, বাঁচিয়ে দিন এই তরুণ প্রাণটিকে।




















