শিবগঞ্জে স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- ১০:২৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- / 1

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও সাংবাদিক রশিদুর রহমান রানা।
সভায় তিনি বলেন, “স্বেচ্ছাসেবকরা সমাজের দর্পণ। মানবিক কাজে নিজেকে উৎসর্গ করাই প্রকৃত দেশপ্রেমের পরিচয়। আমাদের এই সংগঠন সমাজ উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম.এ ইসলাম আরিফ সহ অন্যান্য সদস্যবৃন্দ। তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। সভা শেষে আগামী মাসের কর্মসূচি নির্ধারণ ও স্বেচ্ছাসেবকদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।
ট্যাগস :




















