ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের শিক্ষা কমিটি করা হবে- কামরুল হাসান মিলন এমপি

মির্জা মোঃ মনজুরুল হক,ময়মনসিংহ
  • ০৪:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 15

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সম্মানিত ব্যক্তিবর্গদের নিয়ে সুধী সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে কালাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া আসনের এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।
এসময় বক্তব্যে ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক এনামুল হক কালাদহের উন্নয়নে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, উন্নয়নের জন্য দলীয় দৃষ্টিকোণের উর্ধ্বে উঠে চিন্তা করতে হবে। বলেন, উত্তর দক্ষিণ বিবেচনা না করে সারা উপজেলার উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
এসময় কামরুল হাসান মিলন কালাদহের উন্নয়নে বিভিন্ন দাবি গুলো বিবেচনা করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের লক্ষ্যে চেষ্টা চালানোর কথা জানান।
তিনি বলেন, আগামী সময়ে উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সহযোগিতায় শিক্ষা কমিটি করা হবে।

কালাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব শাহাবুদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার মিডিয়া ও আইটি সম্পাদক এইচ এম জোবায়ের ও উপজেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের শিক্ষা কমিটি করা হবে- কামরুল হাসান মিলন এমপি

০৪:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬