ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ বাংলা

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্বার 

এ,কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
  • ১১:৪১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 13

কুমিল্লা চৌদ্দগ্রামে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসের সঙ্গে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা।

কর্নেল মীর আলী এজাজ বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে ১০ বিজিবি। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্বার 

১১:৪১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬