ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে ফ্যামিলি কার্ড তথ্য জরিপের আনুষ্ঠানিক উদ্বোধন

তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
  • ১০:১৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 16

বগুড়ার মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়নে সামাজিক নিরাপত্তা ও সুবিধার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তথ্য জরিপ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেদিনীপাড়া গ্রামে এক উদ্বোধনী সভার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়। শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে স্থানীয় জোসনা বেগমের তথ্য এন্ট্রি সম্পন্ন করার মাধ্যমে এই জরিপ কাজের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী সভায় উপস্থিত বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের সঠিক ও নির্ভুল তথ্য জরিপ প্রান্তিক ও প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সুফল পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা জরিপ কাজে যুক্ত তথ্য সংগ্রহকারী ও এলাকাবাসীকে নিরপেক্ষ ও সচেতনভাবে তথ্য প্রদানের আহ্বান জানান।

উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা ইউনিয়ন সমাজসেবা কর্মী মোঃ তৌহিদুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী আরাফাত হোসেন, ১নং ওয়ার্ড সদস্য (মেম্বার) চুন্নু মিয়া মন্ডল, বিএনপি নেতা শাহাদাত হোসেন, ইউপি সদস্য গফুর সরকার, আলহাজ্ব ইউনূস আলী আকন্দ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন মুন্নু, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আমান।

এছাড়া উদ্বোধনী পর্বে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী, স্থানীয় গ্রাম পুলিশ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোসনা বেগম ও স্থানীয় জনগণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেদিনীপাড়া গ্রাম থেকে শুরু হওয়া এই তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যায়ক্রমে শিবগঞ্জ ইউনিয়নের অন্যান্য ওয়ার্ড ও পাড়া-মহল্লায় তদারকির মাধ্যমে পরিচালনা করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে ফ্যামিলি কার্ড তথ্য জরিপের আনুষ্ঠানিক উদ্বোধন

১০:১৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬