ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ দুজন আটক, জব্দ ভ্যান ও মোবাইল

মো:সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • ০৫:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 18

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ৮১ হাজার টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রামে এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন টুটুল (২৬) ও মোছা. ছবি বেগম (৪২)। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, তাঁদের বাড়ি গোমস্তাপুর উপজেলার বেনীচক চৌডালা গ্রামে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাঁদের কাছ থেকে ৫০ বোতল ইস্কাফ সিরাপ, একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ দুজন আটক, জব্দ ভ্যান ও মোবাইল

০৫:২৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬