শিবগঞ্জ বেতগাড়ী ইউনিয়নের চন্দনপুর পশ্চিমপাড়া গ্রামে ইট সলিং কাজের উদ্বোধন ৷
- ০৫:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 16

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চন্দনপুর পশ্চিমপাড়া গ্রামে ৩০০ ফুট ইট সলিং রাস্তা নির্মাণকাজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উদ্বোধন করা হয়। বেতগাড়ী ইউনিয়নের বরাদ্দের আওতায় রাস্তার নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবসীরা। রাস্তাটির কাজ শুরু হওয়ায় গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।
এলাকাবাসী জানান, রাস্তাটি নির্মিত হলে তাঁদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে। এ উন্নয়ন কাজের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
এ সময়ে উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল হান্নান, সচিব আলী আজম, মীর সাগর এবং পরিষদের সদস্যরা হলেন কাজী সিরাজুল ইসলাম, মোঃ রিপন তালুকদার, মোঃ মোশারফ, মোঃ সাজেদুল ইসলাম, মোঃ আবু তাহের, মোঃ রুহুল-আমিন, মোঃ মিজানুর, মোঃ গাজীউল ও মোঃ নয়ন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।





















