ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

দেবীগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন, জনগণের সমস্যা সমাধানে গুরুত্ব প্রতিমন্ত্রীর

পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • ০২:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 19

জনগণের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা শুনে সমাধানে কার্যকর উদ্যোগ নিতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণের কাছাকাছি থাকা, তাঁদের সমস্যা জানা এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এ লক্ষ্যেই প্রতিটি উপজেলায় সংসদ সদস্যদের জন্য পরিদর্শন কক্ষের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, দেবীগঞ্জের সাধারণ মানুষ এ কক্ষে এসে তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা জানাতে পারবেন। তিনি সরাসরি উপস্থিত না থাকলেও লিখিতভাবে সমস্যার কথা তুলে ধরার সুযোগ থাকবে। জনগণের অভিযোগ শুনে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এ কক্ষ সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় নিজের অধীন দুটি উপজেলায় অফিস সহায়ক পদে দুজন জুলাই যোদ্ধার পরিবারের সন্তানকে নিয়োগ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনাও তিনি ধারণ করেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে এমপির পরিদর্শন কক্ষ উদ্বোধন, জনগণের সমস্যা সমাধানে গুরুত্ব প্রতিমন্ত্রীর

০২:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬