শারদীয় দুর্গাপূজা উদযাপনে শিবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- ০৪:০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 36

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান।
এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন সুবীর দত্ত, রাম নারায়ণ কানু, শ্রী গণেশ ও দুলাল চন্দ্র অধিকারীসহ অনেকে।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।





















