নজরুল বর্ষ উপলক্ষে একক অভিনয়ে জেলা পর্যায়ে প্রথম মাইমুনা ইবনাদ
- ০১:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 28

ময়মনসিংহে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ‘নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা’য় একক অভিনয়ে বিজয়ী হয়ে প্রতিষ্ঠান ও পরিবারকে গর্বিত করেছে মাইমুনা ইবনাদ ইয়ামনি। গত বুধবার (০৭ অক্টোবর) জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অভিনয় বিভাগে জেলা পর্যায় প্রথম স্থান অর্জন করেছে মাইমুনা ইবনাদ ইয়ামনি। ফুলবাড়িয়া উপজেলার বাবুগন্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা ইবনাদ ( ইয়ামনি)। সে নজরুল বর্ষ উপলক্ষে ক- শাখা থেকে একক অভিনয়ে জেলা পর্যায়ে ( শিল্পকলা একাডেমি কমপ্লেক্স) প্রথম স্থান অর্জন করেছে।
মেয়ের এই কৃতিত্বে উচ্ছ্বসিত তাদের মা-বাবা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন, “মা-বাবা হিসেবে আমাদের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। পরম করুণাময়ের কাছে জন্য অশেষ শুকরিয়া। আমাদের সন্তান যেন ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সংস্কৃতি ও শিক্ষার আলোয় নিজেদের সমৃদ্ধ করতে পারে, তাই সকলের কাছে দোয়া চাই, যেনো জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পায়। এর আগে উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করেছিল।

























