ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে আটমূলে মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
  • ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূলে আটমূল মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আটমূল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় আতাহার সততা ফুটবল ক্লাব ও বগুড়া গোল ক্লাব পরস্পরের মুখোমুখি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটমূল মানবিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম কাজল, আটমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলু, ছাইদুল ইসলাম, নূর ইসলাম, কুদ্দুস, মোস্তাক, ইমরান হোসেন, রনি মিয়া, সাব্বির ও রব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলা পরিচালনা করেন হুমায়ন কবীর।
আটমূল মানবিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা খোরশেদ আলম কাজল বলেন, “তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল আমাদের গ্রামবাংলার মানুষের অত্যন্ত জনপ্রিয় খেলা। তরুণদের মাঠমুখী করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং এলাকায় ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তরুণদের নিয়ে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি এলাকায় নিয়মিত ক্রীড়া চর্চার পরিবেশ তৈরি হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার ও ব্যবসায়ীকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়। এতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ী ও তিন পরিবারকে দুই বান করে ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে গৃহ মঞ্জুরীর চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারি সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে কোনো দল-মত দেখা হবে না। যিনি পাওয়ার যোগ্য, তাকেই দেওয়া হবে। আমরা দলীয় সরকার নই, জনগণের সরকার। তিনি বলেন, ‘আমি মনে করি, সমস্ত ভোটার আমাকে ভোট দিয়েছেন। আমাকে কে ভোট দিয়েছেন আর কে ভোট দেননি-এসব নিয়ে বিচার-বিশ্লেষণ করার মানসিকতা আমার নেই। আপনারা ভোট দিয়েছেন, আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছেন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই সকল ভোটারকে সমানভাবে দেখার দায়িত্ব আমার।’ অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১

শিবগঞ্জে আটমূলে মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১১:৩৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬