ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 3

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও অপরাধ দমন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত
করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান, উপজেলা জামায়াতের
আমির অধ্যাপক মিজানুর রহমান, ধনবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মো. আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং ধনবাড়ী মহিলা দলের নেত্রী নূরজাহান বেগম।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাল্যবিবাহ
রোধে জনসচেতনতা বৃদ্ধি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা ধনবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

























