টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
- ১২:০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 2

টাঙ্গাইলে নানা আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে গণঅধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখা।
সোমবার (২৬ অক্টোবর) জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই গণঅধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনেও সংগঠনের
কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের জেলা শাখা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :

























