ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

মো:সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • ০১:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 1

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ছয় সপ্তাহব্যাপী ‘মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ’ কার্যক্রম শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।

৫৩ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়নে

বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী তরুণেরা মোবাইল ফোন মেরামতের কারিগরি দক্ষতা অর্জন করতে পারবেন। প্রশিক্ষণ শেষে তাঁরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির

পাশাপাশি স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পাবেন। একই সঙ্গে বেকার যুবসমাজকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুন্দর ও নিরাপদ জীবন গঠনে এ উদ্যোগ

ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে বিজিবি।
এদিকে, গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন

পরিষদ হলরুমে ৩৫ জন তরুণকে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ প্রদান করেছে ৫৩ বিজিবি।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, মনাকষা বিওপি

কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প

কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

০১:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬