ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ বাংলা

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ধরা ১ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামি

এ,কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
  • ০৪:২১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 1

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাহাবুব আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি প্রায় দুই বছর ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মাহাবুব আলম উপজেলার নাইঘর এলাকার নোয়াপাড়ার রাজ্জাক সর্দার বাড়ির  মো. রুকু মিয়ার ছেলে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (নিরস্ত্র) মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে আদালতের রায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আটককৃত আসামীকে মঙ্গলবার সকালে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ধরা ১ বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামি

০৪:২১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬