প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
- ০১:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 1

ঢাকা জেলা প্রতিনিধি,
কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল মোহাম্মদ জিয়াউল হক সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী সঙ্গে।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের দেশ প্রেম এবং পেশা দায়িত্বের তাদের নিরলস প্রচেষ্টায় ভুয়সি প্রশংসা করেন।
বিশেষ করে সমুদ্র উপকূল ও নদীর তীরবর্তী এলাকায় শান্তি নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবেলায় জনসেবামূলক কাজ অব্যাহতরাখার নির্দেশনা দেন। মঙ্গলবার ৩ মার্চ সচিবালয়ের মন্ত্রী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি আরো বলেন এ সময় কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন। এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত বজায় রাখার আহ্বান জানান।




















