ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে -পার্বত্য মন্ত্রী

প্রতিনিধির নাম
  • ০১:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2

আহমদ বিলাল খান,রাঙামাটি

শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন আহ্বান জানিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহার-এ বিশেষ প্রার্থনায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করবে। তিনি আরও বলেন, দেশের কল্যাণ, সরকারের সাফল্য এবং প্রিয় মাতৃভূমির সার্বিক অগ্রগতির জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে মন্ত্রী বৌদ্ধমূর্তি দান, সংঘদান ও অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন পুণ্যকর্মে অংশ নেন। এ সময় তিনি তাঁর প্রয়াত পিতা-মাতা, শ্বশুর-শাশুড়ি ও পরলোকগত আত্মীয়স্বজনের আত্মার শান্তি কামনা করেন এবং জগতের সকল প্রাণীর সুখ-শান্তি প্রার্থনা করেন।

ধর্মীয় দেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাথের। অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকতে হবে -পার্বত্য মন্ত্রী

০১:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬