ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

সিলেটে ট্রাকের চাপায় এক পুলিশের এ এস আইর মৃত্যু।

প্রতিনিধির নাম
  • ০৫:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2

মোঃ মোজাম্মিল আলী,সিলেট বিভাগীয় প্রতিনিধি

সিলেট তামাবিল বিশ্বরোডে ট্রাকের চাপায় এক পুলিশের এ এস আইর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে জৈন্তাপুরের দরবস্ত এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত এএসআই আতিকুর রহমান জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, তামাবিল মহাসড়কের দরবস্ত টেংরা এলাকায় দায়িত্ব পালন কালে তামাবিল গামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন এএসআই আতিকুর রহমান। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেটে ট্রাকের চাপায় এক পুলিশের এ এস আইর মৃত্যু।

০৫:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬