ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বোচাগঞ্জের ১০ হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা করলো বন্ধু

প্রতিনিধির নাম
  • ০৩:২০:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 1

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনটি গ্রামে টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে বন্ধু সাধন চন্দ্র রায় (২৫)কে হত্যা করেছে মনোজিৎ রায় (২৬) ওরফে মম নামের এক যুবক। হত্যার চার দিন পর শুক্রবার (২৭ জুন) মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে মৃত সাধন চন্দ্র রায়ের ব্যবহারিত মোটরসাইকেলটির তথ্য দেন মনোজিৎ রায়। এরই প্রেক্ষিতে শনিবার (২৮ জুন) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ির পাশের পুকুর হতে মোটরসাইকেল টি উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হোসেন।

পুলিশ সুপার জানান, নিহত সাধন ও অভিযুক্ত মনোজিৎ অতি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গত ৩ মে মনোজিৎ সাধনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। চুক্তি ছিল ৩ জুনের মধ্যে তা পরিশোধ করবেন এবং সঙ্গে অতিরিক্ত ১ হাজার টাকা দেবেন। কিন্তু নির্ধারিত সময়েও টাকা ফেরত না দেওয়ায় সাধনের পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হয়।

এরপর সাধনের মা মনোজিতের মাকে বিষয়টি জানালে তিনি ছেলেকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনোজিৎ গত সোমবার (২৩ জুন) রাতে সাধনকে ডেকে নিয়ে যান ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ির পুকুরপাড়ে। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে মরদেহ পুকুরে ফেলে দেন বলে পুলিশের কাছে স্বীকার করেন মনোজিৎ। তার দেখানো মতে পুকুর থেকেই সাধনের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

এর আগে ঘটনার দিনই বোচাগঞ্জ থানায় সাধনের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ সুপার মারুফাত হোসেন আরো বলেন, “অপরাধ করে কেউ দিনাজপুরে পার পাবে না। আমরা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য কাজে লাগিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনছি।

পুলিশ সুপারের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বানী, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ও বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বোচাগঞ্জের ১০ হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা করলো বন্ধু

০৩:২০:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫