শিবগঞ্জে শোলাগাড়ি উচ্চ বিদ্যালয়ে ১কোটি ৪৫লক্ষ টাকার নতুন একাডেমিক ভবন
প্রতিনিধির নাম
- ০৩:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / 1

মোঃতৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় দীর্ঘ ১৭ বছর ধরে ছিল উন্নয়ন থেকে বঞ্চিত। তবে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের নিরলস প্রচেষ্টায় সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি নতুন একাডেমিক ভবনের বরাদ্দ লাভ করেছে। আজ বিকেলে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে ভবন নির্মাণের নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, কমিটির সদস্য বৃন্দ, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :




















