ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

সারিয়াকান্দিতে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুণীর মৃত্যুর অভিযোগ

প্রতিনিধির নাম
  • ১০:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 1

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গ্যাস ট্যাবলেট খেয়ে রিমু আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) বিকেলে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রিমু আক্তার মো. রবিউল ইসলামের কন্যা এবং মো. সুলতান মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময় রিমু গ্যাস ট্যাবলেট গ্রহণ করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) স্থানান্তরের পরামর্শ দেন।

রাতে আনুমানিক সাড়ে ৭টার দিকে রিমুর পিতা তাকে বগুড়া শহরের নাজমা ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পুনরায় শজিমেকে নেওয়ার নির্দেশনা দেন। কিন্তু ক্লিনিক থেকে ফেরার কিছুক্ষণ পর, রাত সাড়ে ৯টার দিকে রিমুর মৃত্যু হয়।

পরবর্তীতে তার মরদেহ স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয়। দাফনের পরপরই বিষয়টি সারিয়াকান্দি থানাকে জানানো হলে পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে এবং তদন্ত শুরু করে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মরদেহ থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।”এদিকে অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারিয়াকান্দিতে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুণীর মৃত্যুর অভিযোগ

১০:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫