ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

সারিয়াকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ১১:৪৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 1

মোঃ মনিরুজ্জামান জাহিদ বিশেষ প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ তারিখ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমানের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের কমান্ডার মোঃ তানভীর আরাফাত স্বপনিল ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আবু নছর নাইম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মোঃ গাওছুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মীর কাওসার হোসেন।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক চন্দনী, পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সনি, সহ-সভাপতি লাল মাহমুদ লাল ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

সভায় বক্তারা সারিয়াকান্দির চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও সামাজিক অপরাধ রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউএনও শাহরিয়ার রহমান উপস্থিত সবার মতামত গ্রহণ করে সমন্বিতভাবে সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারিয়াকান্দিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১:৪৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫