শ্রীবরদী সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে দিনব্যাপী অভিযান১২ ড্রেজার মেশিনধ্বংস
- ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 2

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার
শেরপুরের শ্রীবরদী সীমান্তের ভারত থেকে বয়ে আসা খরস্রোতা ঢেউপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোট পরিচালনা করেছেন
উপজেলা প্রশাসন। ১৮ ই মার্চ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্ত জনপদের বাবেলাকোনা ও হারিয়াকোনা পাহাড় বেষ্টিত গ্রামের ঢেউপা নদীতে মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক।
এসময় পাহাড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১২ টি ডেজার মেশিন ধ্বংস, কয়েক হাজার ফিট পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ করা হয়। ভেঙে দেয়া হয় ১৫ টি বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মাচা।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নাহিদুল হক বলেন,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে… আমরা ঢেউপা নদী এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।




















