হাকিমপুরে ভ্রাম্যমান আদালতে ৪ টি ভেজাল শেমাই কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা।।
প্রতিনিধির নাম
- ০৮:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / 1

সেলিম রেজা শামিম ষ্টাফ রিপোর্টার
১২ মার্চ দুপর আনুঃ সাড়ে ১২ টায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড অমিত রায় ৪ টি ভেজাল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা শেমাই তৈরি করার অপরাধে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমান করেন।
কার খানা গুলো হচ্ছে- রিমি লাচ্ছা সেমাই, আব্দুর রাজ্জাক – ২০ হাজার টাকা,
আকাশ লাচ্ছা সেমাই, হবিবর রহমান – ১৫ হাজার টাকা ,মুমু লাচ্ছা সেমাই, মোঃ আব্দুল মালেক – ১৫ হাজার টাকা তুবা লাচ্ছা সেমাই, মোঃ তারেকুল ইসলাম – ১০ হাজার টাকা।
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ১ নং খট্রা মাধবপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট আইনে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা করেন।
ট্যাগস :




















