আট বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করলো সারিয়াকান্দি উপজেলা ছাত্রদল
- ০৫:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / 0

মোঃমনিরুজ্জামান জাহিদ,বিশেষ প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আট বছরের শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সারিয়াকান্দি উপজেলা ছাত্রদল একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে চন্দন বাইসা ডিগ্রী কলেজ মাঠে। (১০ ই মার্চ ২০২৫) সারিয়াকান্দি উপজেলা সদরের চন্দন বাইসা কলেজ মাঠে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, সোহেল রানা, জাকির হোসেন রাব্বি, উপজেলা ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম রিয়ান, পৌর সভাপতি আশরাফুল ইসলাম রিপন, সারিয়াকান্দি কলেজ ছাত্রদল নেতা অন্তর মন্ডল, সারিয়াকান্দি ফাযিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদল নেতা নাছিম আহমেদ নাহিদ, ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম ইসলাম, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আজিজুল হক হাকিম, সদস্য সচিব লিমন খান মিলন, ছাত্রদল নেতা আশিক, সদস্য অর্ণব রাসেল, মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে এবং শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে স্লোগান দেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং এ ধরনের ঘৃণিত অপরাধের বিরুদ্ধে শক্তিশালী আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।বক্তারা বলেন, “এ ধরনের জঘন্য ঘটনা সমাজে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। আমরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সমাজের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, এ ধরনের অপরাধ থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।”
এই মানববন্ধনটি সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শিশু ধর্ষণের বিরুদ্ধে একটি প্রতিবাদী পদক্ষেপ হিসেবে ছিল।




















