ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩ বাংলা

শারদীয় দুর্গাপূজায় স্বর্ণগ্রাম ও ময়দানহাট্টার পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ

তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
  • ০৫:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / 1

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ও ময়দানহাট্টা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক, স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মাহমুদ সবুজ।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি বুজরুক শোকড়া শ্রীশ্রী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গামন্দির ও পওঁতা হিন্দুপাড়ার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থসহায়তা তুলে দেন।

পরিদর্শনকালে রাসেল মাহমুদ সবুজ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব এখন শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মণ্ডল, ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সাজু, সদস্যসচিব আইনুল হক, সুজাউদ্দৌলা সুজা, হারুন অর রশিদ হারুন, যুবদল নেতা আকরামুল আহসান শাহী, সদস্যসচিব মেহেদী হাসান মুরাদ, যুবদল নেতা সেতু, স্বর্ণগ্রাম ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জিহাদ হাসান ও সদস্যসচিব আবু সুফিয়ান।

এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী ব্রজেন্দ্র কিশোর সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শারদীয় দুর্গাপূজায় স্বর্ণগ্রাম ও ময়দানহাট্টার পূজামণ্ডপ পরিদর্শন করলেন যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ

০৫:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬