ছুটির দিনেও সরকারি হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, নিরলস সেবায় মানবিক ডা. শহিদুল ইসলাম
- ০৫:৪০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 1

সরকারি হাসপাতাল মানেই দীর্ঘ অপেক্ষা, চিকিৎসাসেবা নিয়ে নানা অভিযোগ—এমন ধারণার বিপরীতে ছুটির দিনেও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন
মানবিক চিকিৎসক ডা. মো. শহীদুল ইসলাম স্পেলিং এক্স আর এম ও রোগীদের উপচে পড়া ভিড়ের মধ্যেও নিরলসভাবে সেবা দিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি চিকিৎসকদের নিয়ে নেতিবাচক মনোভাব দূর করার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ডা. মো. শহিদুল ইসলাম বলেন, ছুটির দিনেও সরকারি হাসপাতালে রোগীদের ব্যাপক ভিড় রয়েছে। এমন পরিস্থিতিতেও চিকিৎসকেরা নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। মানুষের সেবা করার এই প্রচেষ্টার প্রতিদান মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, চিকিৎসকদের নিয়ে নেতিবাচক ধারণা ও সমালোচনার প্রবণতা দূর করা প্রয়োজন। কারণ, চিকিৎসকেরাও মানুষ। তাঁদের কাজের ইতিবাচক মূল্যায়ন, সম্মান ও উৎসাহ দেওয়া হলে তাঁরা রোগীদের জন্য আরও আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা পাবেন।
ডা. মো. শহিদুল ইসলামের মতে, চিকিৎসক ও রোগীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সহযোগিতার পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। চিকিৎসকদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হলে তা তাঁদের মনোবল বাড়াবে এবং রোগীদের সর্বোচ্চ সেবা দিতে আরও উৎসাহিত করবে।
চিকিৎসাসেবা একটি মানবিক পেশা। এই পেশায় নিয়োজিত ব্যক্তিদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার পাশাপাশি তাঁদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের ভালো কাজের প্রশংসা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মানবিক চিকিৎসকদের প্রতি সম্মান, আস্থা ও সহযোগিতা বাড়ুক—এমন প্রত্যাশাই ডা. মো. শহিদুল ইসলাম স্পেলিং এক্স আর এম ওর বক্তব্যে উঠে এসেছে।

























