ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়ায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতার ৪০তম অভিষেক বার্ষিকীতে ভক্ত-অনুরাগীদের ঢল।

প্রতিনিধির নাম
  • ১০:৪৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 28

বৈশাখী পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতার ৪০তম অভিষেক বার্ষিকী অনুষ্ঠান যথাযথ ধর্মীয় মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে শুক্রবার (১লা মে) সকাল ১০টায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লবের পৌরহিত্যে বাদ্যি বাজনা সহকারে মঙ্গলঘট স্হাপনের মধ্য দিয়ে অভিষেক বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় বৈশাখী তিথি উৎসব উদযাপন কমিটি আহবায়ক কিশোর রায়, সদস্য সচিব প্রদীপ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ তপন বিশ্বাস, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়াচার্য অসীম পাল, সাবেক প্রচার সম্পাদক কাজল পালসহ স্হানীয় ধর্মানুরাগী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর শুরু হয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতার বিশেষ পুজ-অর্চনা।

দুপুর ১টা থেকে মন্দিরে একে একে ১৫টি মতুয়া দলের আগমন ঘটে। এসময় জয় ঢংকার শাব্দিক ছন্দে আর হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মন্দির প্রাঙ্গণ।

বৈশাখী পূর্ণিমা তিথি উদযাপন কমিটির আহবায়ক কিশোর রায় বলেন, আজ থেকে ৪০ বছর পূর্বে লোহাগড়ার প্রয়াত ধর্মানুরাগী অজয় কান্তি মজুমদারসহ অন্যান্য সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর সহযোগিতায় মায়ের অঙ্গরাজ শেষে বৈশাখী পূর্ণিমা তিথিতে জাঁকজমকের সাথে মায়ের বিশেষ পুজা-অর্চনা অনুষ্ঠিত হয়ে আসছে। উৎসবটি এলাকায় ঐতিহ্যে পরিণত হয়েছে।

অনুষ্ঠান শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। বৈশাখী পূর্ণিমা তিথি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলায় রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতার ৪০তম অভিষেক বার্ষিকীতে ভক্ত-অনুরাগীদের ঢল।

১০:৪৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬