লোহাগড়ায় প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেললো দূর্বৃত্তরা
- ০১:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 20

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি,
নড়াইলের লোহাগড়ায় রাতের অন্ধকারে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলেছে দূর্বৃত্তরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাতের কোন একসময় জয়পুর জামরুল তলা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েলের ছবি সম্বলিত “মহাকালের প্রয়ান” লেখা যুক্ত একটি বৃহৎ ব্যানার ছিড়ে ফেলে দূর্বৃত্তরা।
এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিএনপির নেতাকর্মীদের দাবী এ ধরনের নেক্কারজনক ঘটনায় যে বা যাহারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
এবিষয়ে লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েল ক্ষোভের সঙ্গে বলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া মৃত্যুবরন করলে আমি লোহাগড়া উপজেলার বিভিন্ন স্থানে প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমার ছবি সম্বলিত ৫০ টিরও বেশি ব্যানার টানিয়ে ছিলাম।
তারই ধারাবাহিকতায় জয়পুর জামরুল তলায় আওয়ামী লীগের পার্ট অফিসের সামনে একটি ব্যানার টানায়। কে বা কাহারা গত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার রাতে সেই ব্যানারটি ছিড়ে ফেলে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক লোহাগড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল করে বিক্ষুব্ধ বিএনপির নেতা কর্মীরা। লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হিমায়েত হোসেন ও লোহাগড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ইন্জি: রাজু আহম্মেদ বাপ্পি বলেন যে বা যাহারা এই ব্যানার ছিঁড়েছে তারা হীনমন্যতার পরিচয় দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।


























