নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচন পরবর্তী কুশল বিনিময়
- ০২:২৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / 1

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
নির্বাচন পরবর্তী সাধারণ মানুষের খোঁজখবর ও কুশ বিনিময় করলেন নড়াইল -২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা, এড়েন্দা, মাদ্রাসা, নড়াইল চৌরাস্তা, ঘোড়াখালি, হবখালি ও লোহাগড়ার ইতনায় স্থানীয়দের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সকলের খোঁজখবর ও কুশল বিনিময় করেন। এসময় নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলার বিএনপির নেতা কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এসময় ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন আমি লড়াইলে এসে নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন স্থানে গিয়ে আমার নেতাকর্মী ও সমর্থকের খোঁজ খবর নিয়েছি। তাদের সঙ্গে কুশল বিনিময় করেছি।
তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে আমি বলেছিলাম আমি লোহাগড়ার সন্তান নির্বাচনে আমি বিজয়ী বা পরাজিত যাই হোক না কেন আমি আপনাদের পাশে থাকবো। তিনি সকালে লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম এর বাড়িতে যান। এবং সেখানে গিয়ে মরহুম আশরাফুল আলমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে দুপুর দেড়টার দিকে তিনি ইতনা গ্রামের মৃত ফিরোজ শেখের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

























