ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে আমডাঙ্গায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ০২:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 7

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের পার-আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর আয়োজনে আলোচনাসভা ও দোয়ার আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক কামরুল মোল্যার সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহম্মেদ সোহেলের পরিচালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, পৌর বিএনপির সহ সভাপতি ও লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শাহিন বিপ্লব, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, ইউপি সদস্য সেলিম মোল্যা, ইমদাদুল হক মল্লিক, কাজী জিয়াউর রহমান লোটাস, ছাত্রদল নেতা মাহবুবুর রহমান রাজ সহ প্রমুখ।
আলোচনা সভায় এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আমি আপনাদের সন্তান। আমি নির্বাচিত হলে লোহাগড়ার মধুমতী নদীর ভাঙ্গনরোধে স্হায়ী বাঁধ নির্মাণ করা হবে। উচ্চ শিক্ষার জন্য নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষ আপামর জনসাধারণের প্রতিক।
দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষে ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিলে ভোট দেওয়া হবে তারেক রহমানকে।

সভাশেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে আমডাঙ্গায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

০২:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬