ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

টাঙ্গাইলের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিনিধির নাম
  • ০৪:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 2

টাঙ্গাইল প্রতিনিধি- রাইছুল ইসলাম

টাঙ্গাইলের মির্জাপুরে  আওয়ামী লীগ নেতা সুলতান মিয়ার টাঙ্গাইল জেলা কারাগারে মৃত্যু হয়েছে।

বুধবার(২৬নভেম্বর) রাতে টাঙ্গাইল জেলা কারাগারে তার বুকে ব্যথা অনুভব করলে রাতেই তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জেলার মুহাম্মদ জাহেদুল আলম।

নিহত সুলতান মিয়া গোড়াই হরিরপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। সে উপজেলার গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব) ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিল।

গত বছর ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছোরা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতা সুলতান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গত প্রায় এক মাস ধরে তিনি টাঙ্গাইল জেলা কারাগারে আটক ছিলেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, টাঙ্গাইল কারাগারে হাজতির মৃত্যুর খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলের কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

০৪:৩৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫