ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • ০৬:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 2

শরিফুজ্জামান,নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজগার হোসেন (৪৮) কে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লোহাগড়া থানার এসআই শাহীন আহম্মদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

আটক আজগার হোসেন কলাগাছি গ্রামের আহম্মদ মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, “নাশকতার মামলায় আজগার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

০৬:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫