ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিএনপি গড়বে সুশিক্ষা, সু-সন্তান ও সু-রাজনীতি — ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন

প্রতিনিধির নাম
  • ০৮:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 3

মো:সামিরুল ইসলাম:চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গড়ে তুলবে সুশিক্ষিত প্রজন্ম, আদর্শ সু-সন্তান ও সুশাসনের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম (খোকন)

শনিবার সারাদিন তিনি উপজেলার চৌডালা ইউনিয়ন,আলীনগর ইউনিয়ন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারসহ, নরশিয়া গ্রামে গণসংযোগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন।

ইঞ্জিনিয়ার খোকন বলেন, বিএনপি আমার রক্তে মিশে আছে।ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা দাদারা বিএনপি করে এসেছে।ছোটবেলা থেকেই ধানের শীষের প্রতীক দেখেই বড় হয়েছি— ঘরে বাইরে সর্বত্র এই প্রতীকের প্রতিধ্বনি শুনেছি। বিএনপির বাইরে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও বিএনপির সাথেই থাকবো। চাঁপাইনবাবগঞ্জকে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার জনশক্তিকে আম, ধানসহ কৃষি ও শিল্পখাতে সম্পৃক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।

বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধারা আমাদের জাতির গর্ব। নরশিয়া গ্রামে ৬ জন বীরাঙ্গনা রয়েছেন— আমি তাদের সন্তান হিসেবে সারাজীবন পাশে থাকবো।

গণসংযোগে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব,মিলন আহমেদ, ওয়াদুদ আহমেদ, রফিকুল ইসলাম, সাইদুর রহমান দুলু,চারু কালু মিয়া, যুবনেতা জুয়েল আলী,ফারুক,মিলন,বদিউজ্জামান বাবু,হাসান আলী ছাত্রদল,নেতা আল-আমিন রাকিবসহ যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি গড়বে সুশিক্ষা, সু-সন্তান ও সু-রাজনীতি — ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন

০৮:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫