ধোবাউড়ায় আওয়ামীলীগ নেতা ও যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- ০১:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / 2

বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু ময়মনসিংহ
ময়মনসিংহ ধোবাউড়া উপজেলায় আওয়ামী লীগ নেতা ও যুবলীগের আহ্বায়ককে গ্রেফতার করেছে ধোবাউড়া থানা পুলিশ।ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক আঃ হান্নান ও ধোবাউড়া উপজেলা যুবলীগের আহবায়ক জেলা পরিষদের সাবেক সদস্য ডাঃ আসাদুজ্জামান আকন্দ সাগরকে গ্রেফতার করে আজ ৬জুলাই রবিবার আদালতে প্রেরণ করে ধোবাউড়া থানা পুলিশ।
ধোবাউড়া অফিসার ইনচার্জ আল-মামুন সরকার বলেন আদালত হাজিরা না দেওয়ার কারণে আদালতের গ্রেপ্তার পরোয়ানা মোতাবেক তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ট্যাগস :

























