শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন -আখতারুল আলম ফারুক
- ০১:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।বুধবার (২ জুলাই) সকালে জিয়া উদ্যান,শেরেবাংলা নগর ঢাকায় উপস্থিত নেতৃবৃন্দ সূরা ফাতিমা, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ,বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু,সদস্য সচিব মোঃ রুকনুজ্জামান সরকার রুকন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ ময়মনসিংহ – ৬ ফুলবাড়িয়া আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।
এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ফুলবাড়িয়া উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অডিও বার্তায় আখতারুল আলম ফারুক বলেন,আমরা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে সূরা ফাতিমা ও শ্রদ্ধা নিবেদন করে আজ প্রশান্তি পাচ্ছি। কারণ ১৭ বছর জালিম হাসিনা সরকারের জন্য জেল-জুলুম, নির্যাতনের কারণে আমরা মাজার জিয়ারত করতে পারি নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি, গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানও গনতন্ত্র ফিরে পেতে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।

























