ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে বিএনপির বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

প্রতিনিধির নাম
  • ০১:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 1

বিশেষ প্রতিনিধি পঞ্চগড়

উৎসব ও আনন্দপূর্ণ পরিবেশে পঞ্চগড়ে বিএনপির আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই চত্বরে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সাবেক মহিলা সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আদম সুফি, জিপি আব্দুল বারি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ ও মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপির জেলা, উপজেলা এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নববর্ষ উপলক্ষ্যে শের—ই—বাংলাপার্কের মুক্ত মঞ্চে সন্ধ্যায় বাউলগান ও ঐতিহ্যবাহি পালাটিয়া গানের আয়োজন করেছে বিএনপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে বিএনপির বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

০১:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫