অবশেষে মুক্তি পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান নারায়ণগঞ্জের
- ১২:৪৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / 2

শাহাদাত হোসেন নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নেতাকর্মী ও অনুসারীরা ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নিয়েছেন।নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
রোববার ১৩ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জানা গেছে সকাল দশটায় জাকির খান কারাগার থেকে মুক্তি হলে তার আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরা জেল গেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আনন্দ উল্লাস করেন। পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর ঘুরে শোডাউন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোঃ ফোরকান ওয়াহিদ বলেন সন্ত্রাস বিরুদ্ধে একটি মামলায় ৫ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খান মুক্তি পান। জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন জাকির খানের বিরুদ্ধে ৩৩ টি মামলা ছিল। এরমধ্যে ৩২ টি তে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন। তিনি আরো বলেন অনেক আগে তার বিরুদ্ধে একটি সন্ত্রাসবিরোধী মামলা হয়েছিল সেই মামলায়সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।

























