ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩ বাংলা

দেবীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, পুড়ল বসতঘরের শয়ন কক্ষ

পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • ০৬:৫৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 5

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘরের শয়ন কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার প্রধানপাড়ায় মো. আবুল কালামের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরের একটি শয়ন কক্ষে। এতে ঘরটির ওই অংশের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, পুড়ল বসতঘরের শয়ন কক্ষ

০৬:৫৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬