সাংবাদিকতা ও জনস্বার্থের অঙ্গীকারে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
- ১১:৫৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 8

পঞ্চগড়ের দেবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনপিবি নিউজের দেবীগঞ্জ-বোদা প্রতিনিধি সিরাতুল মোস্তাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু।
আলোচনা সভায় বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান, দেবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাখাওয়াত হোসেন, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন, উপজেলা এনসিপির আহ্বায়ক মাসুদ পারভেজ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মশিউর রহমান।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে মানুষের আস্থা অর্জন করতে হবে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি সমাজের অসংগতি প্রকাশে সংবাদমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।
তাঁরা বলেন, একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সত্য ও ন্যায়ের পক্ষে থেকে জনস্বার্থে সংবাদ পরিবেশন করতে হবে। এ সময় বক্তারা এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

























