ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ বাংলা

দৈনিক লোকালয় বার্তার সেরা রিপোর্টার হিসেবে স্বীকৃতি পেলেন পঞ্চগড়ের সোহাগ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • ০৩:৫৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 10

দৈনিক লোকালয় বার্তার সেরা রিপোর্টার হিসেবে স্বীকৃতি পেয়েছেন পত্রিকাটির পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ সোহাগ হোসেন। এ উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক লোকালয় বার্তা পরিবার।

সম্প্রতি পত্রিকাটির পক্ষ থেকে প্রকাশিত এক অভিনন্দনবার্তায় সোহাগ হোসেনকে সেরা সংবাদদাতা হিসেবে উল্লেখ করে তাঁর সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

সাংবাদিকতা পেশায় দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন সোহাগ হোসেন। পঞ্চগড় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে তুলে ধরতে তিনি নিয়মিত কাজ করছেন।

দৈনিক লোকালয় বার্তা পরিবারের পক্ষ থেকে পাওয়া এ স্বীকৃতিতে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। এ অর্জন আগামী দিনে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানুষের কথা তুলে ধরার প্রত্যয়ে আগামীতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সোহাগ হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দৈনিক লোকালয় বার্তার সেরা রিপোর্টার হিসেবে স্বীকৃতি পেলেন পঞ্চগড়ের সোহাগ হোসেন

০৩:৫৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬