ফুলবাড়িয়া পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কর্মসূচি উদ্বোধন
- ০১:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 28

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির অংশ হিসেবে
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের শুভ উদ্ভোধন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা দিতে হবে না।
কার্ডের তালিকায় নাম তোলার কথা বলে কেউ টাকা চাইলে স্থানীয় নেতৃবৃন্দদের জানাবেন এবং সরাসরি আমাকে ফোন দিয়ে জানাবেন।তিনি আরোও জানান পৌরসভার ১ নং ওয়ার্ডে-৭২৯ পরিবার,২ নং ওয়ার্ডে ১০৩৬ জন,৩ নং ওয়ার্ডে ১৪০৪ জন
,৪ নং ওয়ার্ডে ৬৬৬ জন,৫ নং ওয়ার্ডে ৯৫৯ জন,৬ নং ওয়ার্ডে ১৭৯৩ জন,৭ নং ওয়ার্ডে ৯৮৭ জন,৮ নং ওয়ার্ডে ১৪৬১ জন,৯ নং ওয়ার্ডে ৯৩৬ জন, মোট-৯৯৭৩ জন পরিবার পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে সবাই পাবেন।
সাইফুল ইসলাম বাদল বলেন, গত ১০ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন।
ফুলবাড়িয়ায় কর্মীদের ধাপে ধাপে প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। নির্ধারিত পদ্ধতিতে তথ্য সংগ্রহকারীরা
বিশেষায়িত ট্যাবলেট ডিভাইস ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। পরে এসব তথ্য সরাসরি অনলাইন ডেটাবেইজে অন্তর্ভুক্ত করা হবে।
কার্যক্রমটি নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনার জন্য মোবাইল সিম কার্ড সংগ্রহ, নেটওয়ার্কভিত্তিক সাইবার
নিরাপত্তাব্যবস্থা, কর্মী ব্যবস্থাপনা এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) স্থাপনের কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
পরিকল্পনা অনুযায়ী, দেশব্যাপী আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেইজে অন্তর্ভুক্ত করা হবে।
এরপর পিএমটি পদ্ধতিতে পরিবারের আর্থসামাজিক অবস্থা মূল্যায়ন করে উপকারভোগী নির্বাচন করা হবে।
সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন বলেন,
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবার নির্বাচনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রক্সি মিনস
টেস্ট (পিএমটি) পদ্ধতি ব্যবহার করা হবে। এ পদ্ধতিতে দেশের পরিবারগুলোকে আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত।
এসময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের হাতে তথ্য সংগ্রহের জন্য অতিথিবৃন্দ ট্যাবলেট তুলে দেন।
পৌর বিএনপির যুবদলের সভাপতি আনোয়ার সাদাত
আনার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মাষ্টার,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম
সেলিম,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম খান,ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ময়মনসিংহ (দ:) জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আজহারুল আলম রিপন,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম
আহ্বায়ক জাকির হোসেন রিপন, সাবেক কমিশনার শামীম, ফুলবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসের দায়িত্বপ্রাপ্ত মোঃ দেলোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি মোফাখখারুল ইসলাম মারুফ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজু প্রমুখ




















