ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে পুলিশের পদোন্নতি, নতুন দায়িত্বে এএসপি খান মোঃ শাহরিয়ার

পঞ্চগড় প্রতিনিধি
  • ১০:২১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 8

পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ পদোন্নতি পেয়েছেন পঞ্চগড় জেলা পুলিশের কোর্ট পুলিশ পরিদর্শক খান মোঃ শাহরিয়ার। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে পদোন্নতি পেয়ে তিনি এখন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে উন্নীত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোঃ

আবু সাইম আনুষ্ঠানিকভাবে তাঁর কাঁধে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পদোন্নতির এ মাহেন্দ্রক্ষণে জেলা পুলিশের পক্ষ থেকে খান মোঃ শাহরিয়ারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাঁর এ সাফল্যে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

নতুন পদে পদোন্নতি তাঁর পেশাগত জীবনে আরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সবার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে পুলিশের পদোন্নতি, নতুন দায়িত্বে এএসপি খান মোঃ শাহরিয়ার

১০:২১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬