ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ বাংলা

দেবীগঞ্জে কালীপূজার আনন্দে সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি নেতা আবুল বাশার খান

পঞ্চগড় প্রতিনিধি
  • ০৫:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 9

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে কালীপূজা উপলক্ষে বিভিন্ন কালীমন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার খান।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন কালীমন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে কালীপূজা উদ্‌যাপনের বিষয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় উৎসব যেন সবাই আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সামাজিক সম্প্রীতি অটুট রাখতে হবে।

আবুল বাশার খানের এ মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে কালীপূজার আনন্দে সনাতন ধর্মাবলম্বীদের পাশে বিএনপি নেতা আবুল বাশার খান

০৫:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬