পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে কালীপূজা উপলক্ষে বিভিন্ন কালীমন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার খান।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন কালীমন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে কালীপূজা উদ্যাপনের বিষয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় উৎসব যেন সবাই আনন্দ ও উৎসাহের সঙ্গে উদ্যাপন করতে পারেন, সে জন্য সামাজিক সম্প্রীতি অটুট রাখতে হবে।
আবুল বাশার খানের এ মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
চেয়ারম্যান: নাজমুল হক ভূইয়া
সম্পাদক: মোঃ গোলাম রাব্বানী, প্রকাশক: শাহীনুর আক্তার
সম্পাদকীয় বার্তা কার্যালয়:
৬৫৭, হাজী সলিমুল্লাহ রোড, নামা শ্যামপুর,
ফরিদাবাদ, কদমতলী, ঢাকা-১২০৪।
স্বত্ব © ২০২৬ লোকালয় বার্তা