ফুলবাড়িয়ার পুটিজানা ইউনিয়নে সাদ্দাম খানের মসজিদ ও মন্দিরে ১৩ লাখ ৯০ হাজার টাকা অনুদান
- ১১:১৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 12

ময়মনসিংহের ফুলবাড়িয়ার পুটিজানা ইউনিয়নে শারদীয় দূর্গাউৎব পালনে ও মসজিদে ১৩ লাখ ৯০ হাজার টাকা আনুষ্ঠানিক অনুদান হিসেবে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কেশরগঞ্জ বাজারে সাদ্দাম ডায়াগনস্টিক সেন্টারে সকাল ১১টায় উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নের পুটিজানা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সিঙ্গাপুর প্রবাসী রাজীব হোসাইন সাদ্দামের উদ্যোগে ইউনিয়নের ১১৮ টি মসজিদের সভাপতি/ সম্পাদক ও ২১ টি পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেন রাজীব হোসাইন সাদ্দামের বাবা আলহাজ জিন্নাহ খান।
এসময় সাদ্দামের বাবা জিন্নাহ খান বলেন, সাদ্দাম হোসেন এলাকায় এসে বিভিন্ন উন্নয়ন,অসহায় মানুষকে দান, মসজিদ ও মন্দিরে অনুদান অনেক টাকা দেওয়াতে আমি বিস্মিত হয়ে বলেছিলাম বারা তুমি এত টাকা খরচ কর কেন ? সাদ্দাম বলেছিল বাবা আমার কোম্পানিতে যদি দূর্ঘটনা ঘটে তাহলে কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। আমার এলাকায় যদি আমি কিছু টাকা মানুষের উপকারের খরচ করি আমার কিছু হবে না। এর পর থেকে আমি সাদ্দামের কাজে আরোও উৎসাহিত হই। সবাই আমার ছেলে সাদ্দাম হোসেন এর দোয়া করবেন এটাই আমার চাওয়া।
তাছাড়া বক্তারা বলেন,সিঙ্গাপুরে সাদ্দাম হোসেন তার কোম্পানিতে আমাদের এলাকার ১০০ এর মত লোক নিয়ে গেছে। সেখানে সুন্দর ভাবে কাজ করছে এবং জীবন যাপন করছে। সাদ্দাম খান প্রতি মাসের ৮ তারিখ বেতন দিয়ে দেয়। এ পর্যন্ত শুনি নাই সাদ্দাম খান বেতন নিয়ে নয়-ছয় করছে। প্রবাসী সন্তানদের দেশে পরিবারের লোকজন সুখে আছে।
এছাড়াও পুটিজানা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ঘাট সংস্কার, গরীব অসহায় মানুষকে অর্থ দিয়ে সহায়তা করা,খেলাধূলায় বিভিন্ন সংগঠনে অনুূদান, বিভিন্ন সময় চক্ষু শিবির ও বিনামূল্যে চিকিৎসা শিবির ও রক্তদান কর্মসূচি আয়োজন করে আসছেন।





















