রহনপুরে নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে সংবর্ধনা
- ০১:২৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 21

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সেবায় রহনপুর’।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রহনপুর স্টেশনে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবতার সেবায় রহনপুর সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জেম সহ সভাপতি মো গাজীউল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খা,রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্বাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা, রহনপুর উন্নয়ন আন্দোলনের মুখপাত্র কাউসার জামান,অফিস সহকারী আজম আলীসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় বক্তারা ব্যবসায়ীদের কল্যাণে নবনির্বাচিত কমিটির সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।





















