ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

রাজারহাটে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃইউসুফ খাঁন রংপুর সংবাদদাতা
  • ০৪:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 21

কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রহমত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা।

এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সদস্য সচিব মিলি কায়কোবাদ, রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্যসচিব সাহিদুল ইসলাম, ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র কার্জী, উপজেলা যুবদলের আহ্বায়ক আঃ কুদ্দুস, উপজেলা জামায়াতের আমির মো. কফিল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী এবং ছাত্রদলের অন্যতম সদস্য আল মিজান মাহিন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বৈষম্যহীন ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর সার্বিক বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্বের বিষয়টিও গুরুত্ব পায়।

সংশ্লিষ্টরা মনে করেন, কন্যাশিশুর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজারহাটে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

০৪:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬